করোনা সংক্রমন বৃদ্ধি ও লকডাউনের কারনে ব্রিটেনের প্রতিদিনই বন্ধ হচ্ছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। বাধ্য হয়ে স্টাফ কমাতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে লাখ লাখ কর্মজীবির চাকুরী রক্ষায় আবারো ফার্লো স্কিমের সময় বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাক। আজ বৃহস্পতিবার পার্লামেন্টে তিনি এ ঘোষণা দেন। এর ফলে লকডাউনের কারনে বন্ধ হয়ে যাওয়া কিংবা কাজ কমে যাওয়া স্টাফরা বেতনের ৮০ পার্সেন্ট পর্যন্ত অর্থ পাবেন। আর একজনকে সর্বোচ্চ দেয়া হবে মাসে ২৫০০ পাউন্ড পর্যন্ত।
ঋষি সুনাক পার্লামেন্টে বলেছেন, জানুয়ারীতে গিয়ে আবারো পর্যালোচনা করা হবে, ফার্লো স্কিম আর বাড়ানো হবে কিনা।






