লন্ডনে শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান, শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়াবাসী। বুধবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

রুহুল আমিন ও রিপন চৌধুরীর যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সোয়ানলী স্কুলের বাংলা বিভাগের প্রধান জনাব তাজ ইসলাম ।

আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিউল আলম চৌধুরী নাদেল । বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস এর স্পিকার কাউন্সিলার সাবিনা আকতার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম ।

প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন তার জন্ম ও বেড়ে উঠা সিলেট শহরে হলেও কুলাউড়ার মাঠির সাথে রয়েছে তার নাড়ীর টান । আর তাই তিনি সুযোগ পেলে কুলাউড়ার মানুষের জন্য কাজ করতে চান । এ জন্য তিনি সকলের সহযোগিতা চান।

LEAVE A REPLY