বাতায়নাসন
কীভাবে করবেন?
- বাম পা সামনে এগিয়ে ডান পা পেছনে রেখে ডান হাঁটু গেড়ে বসুন।
- ডান পা মুড়ে বাম ঊরুমূলের ওপরে এমনভাবে রাখুন, যাতে পায়ের পাতা ঊরুর ওপরে এবং গোড়ালি ঊরুসন্ধিতে লেগে থাকে।
- ডান পায়ের হাঁটু মাটির সঙ্গে ঠেকিয়ে স্থির করে রাখুন।
- দুটি হাত সামনের দিকে নমস্কারে মুদ্রায় থাকবে।
- ডান পায়ে করার পর বাম পায়েও ঠিক একইভাবে করুন।
- প্রথম অবস্থায় ভারসাম্য রাখতে সমস্যা হলে দেয়ালের সহায়তা নিন।
সময়কাল
- প্রতি পায়ে ১৫ থেকে ৩০ সেকেন্ড থাকুন।
- ৩-৫ বার করুন।
- প্রথম দিকে হাঁটুর নিচে নরম গদি দিয়ে নিতে পারেন।
উপকারিতা
- হাঁটুব্যথাসহ হাঁটুর বিভিন্ন রোগে আরাম পাওয়া যায়।
- শরীরে হালকাভাব আসে।
গোমুখাসন
কীভাবে করবেন?
- দণ্ডাসনে বসে বাঁ পা মুড়ে গোড়ালি ডান নিতম্বের কাছে রাখুন বা গোড়ালির ওপর বসতেও পারেন।
- ডান পা বাঁ পায়ের ওপরে এমনভাবে রাখুন, যাতে দুটি হাঁটু একই সরলরেখা বরাবর থাকে।
- শ্বাস নিতে নিতে ডান হাত ওপরে তুলুন। শ্বাস ছাড়তে ছাড়তে পিঠের দিকে মুড়ুন। বাঁ হাত পিঠের পেছনের দিক থেকে এনে ডান হাতকে ধরুন। ঘাড় ও কোমর যেন সোজা থাকে।
- একদিকে ১ মিনিট করার পর অন্য দিকে একইভাবে করুন। যে দিকের হাঁটু ওপরের দিকে থাকবে, সেই দিকের হাতও ওপরে থাকবে।
উপকারিতা
- হাঁটুর যন্ত্রণায় উপকারী।
- সন্ধি ও গেঁটেবাত দূর করে।
- বহুমূত্র এবং স্ত্রীরোগে এই আসন উপকারী।






