শনিবার রাতে লন্ডন ব্রিজে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হাজারো মানুষের সংহতি সমাবেশ হয়েছে লন্ডন মেয়র সাদিক খানের অফিসের সমানে। সোমবার বিকাল ৬টায় অনুষ্ঠিত এই সমাবেশে মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তা, সিটি অব লন্ডন পুলিশ, ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ, লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস, বিভিন্ন ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে মেয়র সাদিক খান বলেন, লন্ডনবাসী কাপরুষোচিত হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কারন লন্ডন আমাদের শহর, আমাদের মানুষ, আমরা আমাদের জীবনযাত্রার মূল্যবোধ বজায় রাখব।
তিনি নিরাপরাদ জীবনহানীর জন্য দু:খ প্রকাশ করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, অসুস্থ ও দুষ্ট চরমপন্থীদের আমি স্পষ্ট করে বলতে চাই, এই ভয়ানক অপরাধ যারা করেছে আমরা তাদের পরিজিত করব। তাদের জয়ী হতে দিবনা।






