ব্রিটেনে মুসলিম কমিউনিটি কোন সমস্যা নয় বরং সমস্যা সমাধানে তারাও অংশিদার-এলএমসি’তে সংবাদ সম্মেলন

ব্রিটেনে মুসলিমরা মোটেও সমস্যা নয় বরং সমস্যা সমাধানে মুসলিমরাও অংশিদার। তাদেরকে কোনভাবে খাটো করে দেখার সুযোগ নেই। ব্রিটিশ মুসলিমরা ব্রিটেনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সচেতন। তারা মূল¯্রােতের সাথেই মিলিমিশে থাকবে। কথা গুলি বলা হয়েছে সোমবার লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত ওয়ান লন্ডন, ওয়ান কমিউনিটি শিরোনামে এক সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে টাওয়ার হ্যামলেটস বারা কমান্ডার স্যু উইলিয়ামস মুসলিম কমিউনিটি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, সকলেরই দায়িত্ব হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। কেউই আইনের উর্ধ্বে নয়। কোন ধরনের অপরাধ হলে তা পুলিশকে জানানো উচিত। সন্ত্রাসী কার্যকলাপ, বর্ণবাদ সকলের সমস্যা, এটি কারো একার নয়। তিনি বলেন, আমরা সকল কমিউনিটির নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম বলেন, এখানকার মুসজিদগুলি প্রতিনিয়ত এই ধরনের কাজের বিরোধী করে। তরুন যুবকদের এব্যাপারে বুঝানো হয়। কিন্তু মাঝে মাঝে ইসলামের মূলবানীকে হাইজেক করে সন্ত্রাসীরা তরুনদের বিপদগামী করে।

LEAVE A REPLY