গত শনিবার লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে বাংলাদেশী অধ্যুষিত রয়েল লন্ডন হাসপাতাল পরিদর্শন করেছেন প্রিন্স চার্লস ও ক্যামিলা। মঙ্গলবার দুপুরে এই দম্পতি আসেন হাসপাতালে। তারা দুপুর ১টায় ইর্মাজেন্সি এনটেন্স দিয়ে প্রবেশ করেন। এসময় তারা হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ্য ১২ রোগীকে দেখেন এবং চিকিৎসাদের সাথে কথা বলেন।
তারা এসময় এক ঘন্টারও বেশি সময় রোগীদের সাথে কাটান। রাজপরিবারের সদস্যদের চিকিৎসা সম্পর্কে অবহিত করেন বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট এর চীফ এক্সিকিউটিভ আলায়েন উলিয়ামস, এএন্ডই ক্লিনিকাল ডায়রেক্টর ড. মালিক রামাধান।
তারা জানান এই হাসপাতালে চিকিৎসাধীন ১২ রোগীর মধ্যে ৪ জনের অবস্থা এখনো আশংকাজনক।
উল্লেখ্য শনিবারের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় ৭জন নিরিহ মানুষ নিহত হন। আহত হন আরো ৪৮জন।
লন্ডন হামলা: তৃতীয় হামলাকারীর নাম প্রকাশ করেছে পুলিশ






