যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডে তিন স্তরের লকডাউন বা সতর্কতা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর মধ্যে সবচেয়ে কঠোর বিধিনিষেধের আওতায় পড়েছে লিভারপুল সিটি রিজিয়ন। বুধবার থেকে নতুন বিধি নিষেধ কার্যকর হচ্ছে লিভারপুলসহ অতি ঝুঁকিপুর্ণ শহরগুলো।
মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে সোমবার হাউস অব কমন্সে এক ভাষণে তিন স্তরের লকডাউনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে রাতে ১০ ডাউনিংস্ট্রিট থেকে টেলিভিশনে একই ধরনের বক্তব্য প্রদান করেন তিনি। যা আগামী বুধবার থেকে কার্যকর হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন আরোপ করা সঠিক কোনও সমাধান নয়। কেন দ্বিতীয় দফায় দেশজুড়ে লকডাউন জারি করা সম্ভব নয়; সেব্যাপারেও ব্যাখ্যা দেন তিনি। লকডাউনে দেশের অর্থনীতি এবং শিশুদের স্কুলে যেতে না পারায় শিক্ষার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি না, এটা কোনও সঠিক সমাধান।






