গত ৩ জুন শনিবার লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে সন্ত্রাসী হামলায় নিহত আরেক ব্যক্তির নাম প্রকাশ করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তার নাম মি: টমাস। তিনি ফ্রান্স বংশোদ্ভুত নাগরিক। ঐদিন হামলার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। শেষ পর্যন্ত তাকে লাইম হাউজ সংলগ্ন টেমস নদী থেকে সোমবার বিকালে উদ্ধার করা হয়। পুলিশ তার নিকট আত্মীয়কে জানিয়েছে। এপর্যন্ত ৮জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।






