ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় মৎস্য ভবন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন।
মো. ওয়ালিদ হোসেন জানান, আজ সন্ধ্যার দিকে ধর্ষণ মামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর ও তাঁর সহযোগীরা শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁরা পুলিশের কাজে বাধা দেন। পরে মৎস্য ভবন এলাকা থেকে নুরুল হক নূরসহ ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করে।






