জুভেন্টাসে আর যাওয়া হচ্ছে না লুইস সুয়ারেজের। উরুগুয়ে স্ট্রাইকার কি তাহলে স্পেনেই থাকছেন? কথা চলছে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে—সংবাদমাধ্যম তো বটেই, টুইটারে সংবাদকর্মীদের মতামতও তেমনি। তার আগে বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করতে হবে সুয়ারেজকে। ইতিমধ্যে সে কাজটিও সম্পন্ন হয়েছে। ইতালিয়ান সংবাদকর্মী ফাব্রিজিও রোমানো টুইট করেছেন আতলেতিকোর সঙ্গে নাকি কথাবার্তাও পাকা হয়ে গিয়েছে সুয়ারেজের। এখন শুধু চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করাই বাকি।

বার্সায় রোনাল্ড কোমান কোচ হয়ে এসেই নতুন ক্লাব খুঁজতে বলেছিলেন সুয়ারেজকে। বার্সার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এ গোলদাতা তাঁর পরিকল্পনায় নেই—এমন কথা বলেছিলেন কোমান। এরপর তাঁকে ঘিরে জুভেন্টাসের নামই বেশি উচ্চারিত হয়েছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ভাষা, যে কারণে ইতালিয়ান পাসপোর্ট পাননি সুয়ারেজ। ওদিক থেকে জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলোও জানিয়ে দেন, তাঁর তুরিনে আসার সম্ভাবনা নেই।