কাজল কালো চোখ

‘কাজল’ বিষয়টির সঙ্গে আমাদের শত শত বছরের বন্ধন। চোখ রাঙাতে কাজলের ব্যবহার ঠিক কবে শুরু হয়েছিল আমাদের এ অঞ্চলে, তার কোনো বিবরণ পাওয়া যায় না। কিন্তু নারী–পুরুষভেদে ‘কাজল’ নামের ব্যবহার কিংবা কবিতা ও গানে কাজলের বহুল উল্লেখে মনে করা যায়, সজ্জার উপকরণ হিসেবে কাজল এ অঞ্চলে বহুকাল ধরেই ব্যবহৃত হয়। বাঙালি সাজে কাজলের আবেদন চিরদিনের। ব্যবহারের ধরনে কিংবা কাজলের রঙে হয়তো ভিন্নতা এসেছে। কিন্তু ফ্যাশনসচেতন তরুণীদের কাছে কাজলের চাহিদা কখনোই কমেনি।