ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, যুবক গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তাঁকে কুমিল্লার একটি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।