ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার) আক্রান্ত ৩৩৩০ জন: মৃত্যু ৫ জনের

ব্রিটেনে করোনাভাইরাসের গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৩৩০ জন। করোনার সংক্রমন বৃদ্ধি পেতে থাকায় সোমবার থেকে ইংল্যান্ডে ৬ জনের বেশি সমাবেশ বেআইনি ঘোষণা করা হয়েছে। তবে স্কুল, পাব, রেস্টুরেন্ট খুলা থাকবে। রেস্টুরেন্টে শুধুমাত্র পরিবারের সদস্যরা খাবার গ্রহন করতে পারবেন।

এদিকে গত ২৪ ঘন্টায় (রবিবার) মৃত্যু বরণ করেছেন ৫ জন। গতকাল শনিবার ছিলো ৯ জন, শুক্রবার ছিলো ৬ জন, বৃহস্পতিবার ছিলো ১৪ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৬২৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শনিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।