পাটকল চালুর দাবিতে ৮ বাম ও গণতান্ত্রিক দলের মানববন্ধন

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে এবার আন্দোলন শুরু করেছে ১৪–দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দলগুলো। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই জোটের খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জেলা সভাপতি মো. ফজলুর রহমান, জাসদ মহানগর সভাপতি মো. খালিদ হোসেন, সাম্যবাদী দলের জেলা সম্পাদক এফ এম ইকবাল, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেলোয়ার উদ্দিন, জাসদ জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক সোলায়মান হাওলাদার, পাটকলের শ্রমিকনেতা মো. খলিলুর রহমান প্রমুখ।