আসন ফাঁকা না রেখেই চলবে উড়োজাহাজ

দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে আর আসন ফাঁকা রাখা হবে না। ধারণক্ষমতার সব আসন পূর্ণ করেই এসব ফ্লাইট চলাচল করবে। কাল রোববার থেকে এটি কার্যকর হবে। এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।