ধারালো অস্ত্র দিয়ে মোটরসাইকেলে ধাওয়া করে তরুণকে হত্যা

দুপুরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন এক তরুণ। আরেকটি মোটরসাইকেলে তিনজন ছুটছিলেন তাঁর পেছনে। একটি সেতুতে ওঠার পরপরই পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় সামনের মোটরসাইকেলের আরোহীকে। পরে গলা কেটে ও ছুরিকাহত করে হত্যা করা হয় তাঁকে।