লাল বলেও চোখ আমিনুলের

২০ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ দল এখনো ভরসা করার মতো লেগ স্পিনার পায়নি। মাঝে জুবায়ের হোসেন এসেছিলেন। কিন্তু যেভাবে চমক দিয়ে এসেছিলেন, সেভাবে হারিয়েও গেলেন! গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলে আরেকজন লেগ স্পিনারের উপস্থিতি দেখা যাচ্ছে, তিনি আমিনুল ইসলাম। তবে ২০ বছর বয়সী লেগ স্পিনারের বিচরণ এখন পর্যন্ত সাদা বলেই। আমিনুল স্বপ্ন দেখেন, সুযোগ হবে তাঁর লাল বলেও।