মানসিক চাপ বাড়িয়ে মাথাব্যথার

করোনার কারণে বাংলাদেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সেই মার্চ থেকে। বাতিল হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি–জেডিসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা কবে হবে, তার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ও পড়তে চলেছে সেশনজটে। চলছে অনলাইন ক্লাস। কিন্তু ভালো ইন্টারনেট সংযোগের অভাবে অনেক শিক্ষার্থী, বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা ঠিকমতো অংশগ্রহণ করতে পারছে না। সব মিলিয়ে তারা নিজেদের শিক্ষাজীবন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এই পরিস্থিতি তাদের মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে। ফলাফল মাথাব্যথা!