ভিয়েতনাম, কুয়েত, কাতার ও বাহরাইন ফেরত ৩৩৮ প্রবাসীকে সন্দেহের বশবর্তী হয়ে বিনা অপরাধে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবীতে আজ বুধবার লন্ডনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার আয়োজনে এই মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে গ্রেফতারকৃত সকল নিরপরাধ প্রবাসীদের মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন। প্রবাসীদের মুক্তি না দিলে রেমিট্যান্স প্রবাহ বন্ধ করে দেওয়া সহ সারা বিশ্বে একযোগে বাংলাদেশের সকল দূতাবাস ঘেরাও করার মত কঠিন সিদ্ধান্তে যেতে পারে প্রবাসী অধিকার পরিষদ।






