লন্ডন টাওয়ার ব্রিজে যান্ত্রিক ত্রুটি, দুই পাশে বিশাল যানজট!

টেমস নদীতে লন্ডন টাওয়ার ব্রিজের মাঝখান দিয়ে জাহাজ পারাপারের সময় মধ্যবর্তী অংশ যেটি ‘বাসকিউলস’ হিসেবে পরিচিত তা দু’পাশে উঠে যায়। জাহাজ পার হলে এরপর তা নেমে আসে এবং যাত্রী ও যানবাহন পারাপার হয়। শনিবার স্থানীয় সময় বিকেল চারটার সময় একটি জাহাজ পার হবার পর ‘বাসকিউলস’টি নেমে আসার সময় হঠাৎ আটকে গেলে সেতুর দু’পাশে যাত্রী ও যানবাহন আটকে পড়লে দুর্ভোগের সৃষ্টি হয়।