জন্মস্থানে ৫০ টি কৃত্রিম শ্বাসযন্ত্র দিলেন মেসি

আর্জেন্টিনার রোজারিও, যেখানে শেকড় লিওনেল মেসির। কৈশোরে রোজারিও থেকে স্পেনে পাড়ি জমালেও জন্মস্থানকে কী আর ভুলে থাকতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক! করোনার এই সময়ে জন্মস্থান রোজারিওর মানুষের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন বার্সেলোনা তারকা। সেখানকার হাসপাতালগুলোর জন্য দান করেছেন ৫০টি কৃত্রিম শ্বাসযন্ত্র।

মানবিক কাজে সব সময়ই এগিয়ে আসেন লিওনেল মেসি। ইউনিসেফের তহবিলে শিশুদের জন্য অর্থ দান করা থেকে শুরু করে আর্জেন্টিনায় বাস্তুহারা ও ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়াতে দেখা গেছে তাঁকে। বর্তমান সময়ের প্রেক্ষিতে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ভালো চিকিৎসা সেবা। তাই এবার হাসপাতালে দান করেছেন শ্বাসযন্ত্র। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যে যন্ত্রের অভাবে অনেক মানুষই গেছেন।