নানহেড এলাকায় বাংলাদেশী টেইকওয়ের ১ হাজার ফ্রি ফুড প্যাক বিতরন

করোনাভাইরাসের মহামারির সময় থেকে কত কয়েক মাসে লন্ডনের সাউথওয়ার্ক কাউন্সিলের নানহেড এলাকার টু সিস্টার তান্দুরী পক্ষ থেকে স্থানীয় ফুড ব্যাংকগুলোতে ১ হাজার প্যাকেট গরম খাবার বিতরন করেছে। এতে অত্র এলাকার দুদর্শাগ্রস্থ মানুষ উপকৃত হয়েছেন। প্রতিষ্ঠানটি গত ৩০ বছর যাবত অত্র এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছে। মহামারির এই সময়ে সামাজিক দায়িত্ববোধ থেকেই প্রতি সপ্তাহে স্থানীয় ফুড ব্যাংকগুলোতে চাহিদা অনুযায়ী গরম খাবার বিতরন করে আসছে।