ইংল্যান্ডের ম্যানচেস্টারে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘাতে আরো তিন জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রবিবার বিকাল সাড়ে ৭টায় খবর পেয়ে পুলিশ পৌছায় মস সাইড হেনবারি স্ট্রিটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়ে ১৭ বছর বয়সী এক কিশোরের। আহত অপর তিনজন আশংকা মুক্ত বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাকে জেল হাজতে রাখা হয়েছে।






