ক্রস রেল নাম শুনলেই মনে হয় দ্রুত গতির রেল। আর তাই ভ্রমনের বাসনা জাগে ভ্রমণকারীর বা যাত্রীদের মনে। কবে চালু হবে? কবে থেকে শুরু হবে যাত্রা? এ কৌতুহলে এখন প্রতিটি যাত্রীদের মাঝে। রিডিং থেকে সেন্টার লন্ডন হয়ে এসেক্স পর্যন্ত দীর্ঘ এই ক্রস রেল হবে দ্রুত গতি সম্পূর্ন ।
দীর্ঘ ১০ বছর যাবত কাজ করে যাচ্ছে ক্রস রেলের জন্য। গত ২০১৮ সালের ডিসেম্বরে ক্রস রেল উদ্ভোধনের কথা থাকলেও দিন মাস বছর গড়িয়ে গেলে
ট্রাসপোর্ট কমিশন লন্ডনের কর্মকর্তা এ্যান্ডি ব্যাফোর্ড বলেন”, এই প্রজেক্টের কর্মকর্তারা এক এক সময় এক এক অজুহাত দিয়ে থাকেন, আগে বলেছেন পাথর শেষ নতুন করে পাথর আসবে তার পর কাজ হবে। এখন বলতেছেন কভিড-১৯ করোনাভাইরস মহামারির কারনে শ্রমিকরা কাজে আসছেনা। তাই কাজে ব্যাঘাত ঘটছে। তিনি আরো বলেন,” ক্ষতিপূরনে যাওয়ার কথা ভাবছি তবে কভিড এর কারনে তাও যাওয়া হচ্ছেনা”।
টিএফএল এর সিইও- মার্ক উল্ডস বলেন,” লন্ডনের এলিজাভেদ লাইনের কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী সামারে প্যাডিংটন থেকে এ্যাবি উড পর্যন্ত কাজ শেষ হবে”। তিনি আরো বলেন,”ক্রস রেলের কাজ অধিক সতর্কতা সাথে করতে হবে।এর মাঝে রয়েছে নদীতে ট্রানেল, ছোট খাটো পাহাড় , গুরুত্বপূর্ণ স্থাপনা সব কিছু মিলিয়ে কাজে ধীর গতি হলেও আউট স্ট্যান্ডিং কাজ চাই”।






