কোভিডে ব্রিটেনে বাণিজ্যিক সম্পদের মূল্য হ্রাস পেয়েছে ২৩০ বিলিয়ন পাউণ্ড

ব্রিটেনে বাণিজ্যিক ভবনের মূল্য কোভিড কালে হ্রাস পেয়েছে ১৪ শতাংশ। এর কারণ ঘরে বসে কাজ করা। আগামী অর্থবছরে এ হার আরো ২৩.৭ শতাংশ হ্রাস পেতে পারে। ডেইলি মেইল

বিটেনের অফিস অব দি বাজেট রেসপনসিবিলিটি বলছে লকডাউন ভেঙ্গে মানুষ ফের কাজে ফিরে না আসলে পরিণতি আরো খারাপ হবে। বাণিজিক মূল্যের দিক থেকে শীর্ষ এলাকার দোকানপাট’এর মূল্য ইতিমধ্যে হ্রাস পেয়েছে। অনলাইন ব্যবসা জমে ওঠায় কেউ আর দোকানপাটে বিনিয়োগে আগ্রহী নয়।

দোকান, অফিস আর বাণিজ্যিক সম্পদের মূল্য গত কয়েক মাসে হ্রাস পেয়েছে ২৩ হাজার কোটি পাউণ্ড। ব্রিটিশ প্রপার্টি ফেডারেশনের হিসেবে গত বছর এ খাতে সম্পদের মোট মূল্য ছিল ১.৬৬ ট্রিলিয়ন পাউণ্ড বা ১ লাখ ৬৬ হাজার কোটি পাউণ্ড।

বাণিজ্যিক সম্পদের মূল্য সহজে বৃদ্ধি পাবে না এমন আভাস দিয়ে বলা হচ্ছে আগামী বছরে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও তা শূন্য দশমিক ৯ শতাংশ উদ্ধার হতে পারে। এরপরের বছর তা ২.৬, তার পরের বছর দেড় ও ২০২৪-২৫ সালে ২ শতাংশ পুনরুদ্ধার হতে পারে মাত্র।

আর্থিক পরিস্থিতি পর্যবেক্ষণ সংস্থা মুডি সাবধান করে বলছে কোভিড মহামারী প্রবণতা ল্যাণ্ড সিকিউরিটিজ এবং ব্রিটিশ ল্যান্ডের মত স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর রেটিং অনেক কমিয়ে দিয়েছে। মুডির ভাইস প্রেসিডেন্ট ও বিশ্লেষক রামজি কাট্টান বলেন যদি কোনো উজ্জ¦ল খাত থেকে থাকে বিনিয়োগের জন্যে তা হচ্ছে অনলাইন ব্যবসা।