তরুণ প্রজন্মকে ব্রিটিশ রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহবান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারদের

তরুণ প্রজন্মকে ব্রিটিশ রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত দুই ব্রিটিশ বাংলাদেশী স্পিকার ও ডেপুটি স্পিকার। তারা বলেন, কমিনিটির স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে এই দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে হবে।

গত ২৪ মে বুধবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার ও ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়াকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তারা একথাগুলি বলেন।
‘টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশন’ এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY