স্যালফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিল ‘হামলাকারী’ সালমান আবেদি

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে কনসার্টে বোমা ‘হামলাকারী’ সালমান আবেদির সঙ্গে আল-কায়েদার সংযোগ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ নিতে ব্রিটেনের বাইরেও গিয়েছিল বলে জানিয়েছে তারা।

২২ বছর বয়সী সালমান লিবিয়া বংশোদ্ভূত। তিনি ২০১৪ সালে ম্যানচেস্টারের স্যালফোর্ড ইউনিভার্সিটিতে ‘বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু দুই বছর পর তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। বোমা বিস্ফোরণের পর তাঁর লাশের পকেটে পাওয়া ব্যাংক কার্ড থেকে সালমানের পরিচয় মেলে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিএ।

LEAVE A REPLY