টয়লেট পেপার চাইলেই হলো…

করোনার আতঙ্কে অস্ট্রেলিয়ায় টয়লেট পেপার নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। এমন পরিস্থিতিতে দেশটির সুপারমার্কেটগুলো ক্রেতাদের টয়লেট পেপার কেনার সীমা বেঁধে দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, করোনার আতঙ্কে মেলবোর্ন শহরের লোকজনের মধ্যে টয়লেট পেপার কেনার হিড়িক পড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার অস্ট্রেলিয়াজুড়ে টয়লেট পেপার কেনার সীমা নির্ধারণ করে দেয় দেশটির সুপারমার্কেটগুলো।

টয়লেট পেপার কেনা নিয়ে জনসাধারণের মধ্যে হুড়োহুড়ির ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন পর্যন্ত ক্ষুব্ধ। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘এটা বন্ধ করুন। এটা হাস্যকর।’