বাংলাদেশ সরকার কতৃক দ্বৈত নাগরিদের নতুন আইনের প্রতিবাদে রচডেল আলোচনা সভা অনুষ্টিত হয় গত ২১শে মে রবিবার রচডেল এর স্থানীয় ওডাল ওয়াথ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার আয়োজন করে রচডেল বিএসিপি, ওডাল ওয়াথ কমিনিটি সেন্টার এবং গেইটার নোয়াখালি এসোসিয়শন।
সভা যৌথভাবে সঞ্চলনা করেন রচডেল গেইটার নোয়াখালী এসোসিয়েশন এর সেক্রেটারি ওমর ফারুকের ও ওডেল ওয়াথ সেন্টার এর ভাইস চেয়ারপারসন শওকত আলী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বি এ সি পির চেয়ারপারসন মুহিবুর রহমান। পবিত্র কোরআন তেলায়ত করেন মৌলানা শাহজান চৌধুরী।
সভায় প্রধান অথিতি বৃটেনের ট্রাইব্যুনাল জাজ ব্যারিস্টার নজরুল খসরু,গ্লোবাল কমিনিটির ফর সিটিজেন লো ফর বাংলাদেশ আন্দোলন এর কনভেনর আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজির আহমেদ ব্যারিস্টার মুজিবুল হক ব্যারিস্টার নাশিদ রহমান, হাজী ফারুক মিয়া, সাংবাদিক আফতার উদ্দিন এবং রচডেল বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ।






