মেয়রের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলার আহমেদুল হক এমবিই। তিনি ১৯৯৬ সাল থেকে স্থানীয় ট্রিপটন গ্রীন ওয়ার্ডের কাউন্সিলার। আর মেয়রের দায়িত্ব নিয়ে আহমেদুল হক বলেন, আমি এই দায়িত্ব নিয়ে খুবই সম্মানিতবোধ করছি এবং আমি আন্তরিকতার সাথে এই দায়িত্ব পালন করবো। ১৬ই মে দায়িত্ব নিয়ে কাউন্সিলার হক আগামী বছরের জন্য তার দুটি চ্যারিটি মনোনিত করেছেন। সেগুলো হচ্ছে মিডল্যান্ডস এয়ার এম্বুলেন্স চ্যারিটি এবং ইওর ট্রাস্ট চ্যারিটি। এই মেয়র হচ্ছেন স্যান্ডওয়েলে প্রথম নাগরিক। তিনি মেয়র হিসেবে কাউন্সিল মিটিংয়ে দায়িত্ব পালন করবেন। আর মেয়রেসের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী সায়মা হক।






