সাপ্তাহিক বাংলা পোস্টের ইফতার সম্পন্ন

প্রতি বছরের ন্যায় এবারো বাংলাপোস্টের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন বুধবার পূর্ব লন্ডনের হোয়াইটচাপেল সেন্টারে অবস্থিত বাংলাপোস্ট অফিসে এবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদে বাংলা গণমাধ্যমকর্মীদের পাশাপাশি কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বাংলাপোস্টের অনারারি চেয়ারম্যান শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরীর পরিচালনায় ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।

LEAVE A REPLY