ঈদ উদযাপনের নামে তরুনদের উশৃঙ্খল না হওয়ার পরামর্শ ব্রিটিশ আলেম ও অভিভাবকদের

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর শুক্রবার। রমজানের অর্জিত আমলকে কাজে লাগিয়ে বছরের বাকী দিন তা মেনে চলতে পরামর্শ দিয়েছেন ব্রিটেনের আলেম উলামাগন। রমজানের শিক্ষা মানুষের ইহকালিন ও পরকালিন শান্তি এনে দিতে পারে। তাছাড়া পবিত্র ঈদের দিনে তরুন প্রজন্মকে উশৃঙ্খল না হওয়ার পরামর্শ দিয়েছেন আলেম ও অভিভাবকগন।
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আব্দুর রহমান মাদানি ওয়ানবাংলানিউজকে এক স্বাক্ষাতকারে বলেন, এক মাস রোজা রাখার মাধ্যমে আমরা ডিসিপ্লিন শিখেছি, তাকওয়া অর্জন করেছি। তাই রমজান শেষ হয়ে গেলেও বাকী এগারো মাস এই অর্জনকে ধরে রাখতে হবে। তিনি বলেন, রোজা মাসে যেভাবে আমরা নামাজ পড়েছি, খারাপ কাজ থেকে বিরত থেকেছি, বাকী মাসগুলিও সেভাবে থাকতে হবে। তিনি তরুন প্রজন্মকে ঈদের দিনে ঈদ উদযাপনের নামে উশৃঙ্খল আচরন না করার পরামর্শ দিয়ে বলেন, তা করা হলেও সমস্থ রমজানে যে ছোয়াব অর্জন করা হয়েছিল তা কোন কাজে আসবে না। তিনি অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, ঈদের দিনে প্রত্যেকের সন্তানদের দিকে নজর রাখতে হবে। তারা যেন লং ড্রাইভের নামে লিমোজিন ভাড়া না করে, ফ্রি মিক্সিংয়ের সুযোগ না পায়।
এদিকে ব্রিকলেইন জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম ঈদ ঈদুল ফিতরের গুরুত্ব তুলে ধরে বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মধ্যে আনন্দ নিয়ে আসে। এই দিনে আমরা আল্লাহ ইবাদত পেশ করে আমাদের খুশি উদযাপন করব। তিনিও বলেন, রমজানের শিক্ষাকে যদি আমরা বছরের বাকী দিনগুলি আমল করতে পারি, তাহলে আল্লাহ কাছে আমরা আরো বেশি পছন্দনীয় হব। তিনি তরুন প্রজন্মকে ঈদের দিনে ইসলামিক ও আল্লাহ প্রদত্ত আমলের মাধ্যমে উদযাপনের আহবান জানান।
অন্যদিকে অভিভাবকদের আরো বেশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ব্রিকলেইন মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ মিয়া।

LEAVE A REPLY