হিথ্রো বিমানবন্দরে তাপমাত্রা স্ক্রিনিং প্রযুক্তির ব্যবহার

বিমান চলাচল শিল্প রক্ষায় বিমানবন্দরে বড় আকারের তাপমাত্রা যাচাইয়ের একটি মেশিন চালুর পরিক্ষা করেছে হিথ্রো বিমানবন্দর। হিথ্রো বিমানবন্দরের প্রধান পরিচালক আজ ব্রিটিশ এমপিদের এ তথ্য তুলে ধরেন। তিনি জানিয়েছেন এটি ইতিমধ্যে যাত্রীদের বর্হিগমের গেটে চালু করা হযেছে।
কোন যাত্রীর শরীরে কিরনাভাইরাস লক্ষণ আছে কি না তা নিরীক্ষণের জন্য তাপমাত্রা স্ক্রিনিং প্রযুক্তির চেষ্টা করা। অন্যান্য ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে ইউভি স্যানিটেশন। পরবর্তী দুই সপ্তাহের মধ্যে টার্মিনাল ২ এর ইমিগ্রেশন হলগুলিতে এটি শুরু হবে।
এটি টার্মিনাল দিয়ে যাওয়ার সময় এবং তাদের তাপমাত্রা পর্যবেক্ষণ করার সাথে সাথে লোকেরা স্ক্যান করবে – জ্বরটি ভাইরাসের অন্যতম সাধারণ লক্ষণ আছে কি না ।

হিথ্রো এয়ারপোর্ট বস জন হল্যান্ড কায়ে, এব্যাপারে সরকারের কাছে একটি পরিকল্পনা আশা করছেন। তিনি বলেন, আপনি যদি যুক্তরাজ্যের অর্থনীতি আবারো শুরু করতে চান তবে আপনাকে বিমান চলাচল আবার শুরু করতে হবে।
তিনি বলেন, সরকারের নিদের্শনা পেলে আবারো বিমান সংস্থাগুলো ফ্লাইট শুরু করতে পারে। ইতিমধ্যে হাজার হাজার ফ্লাইট বাতিল করাহয়েছে।

এদিকে এয়ারলাইন্স ইউকের চিফ এক্সিকিউটিভ টিম আন্ডারস্লেড এমপিদের তিন স্থরের ব্যবস্থাপনার রুপরেখা দিয়েছেন। যা প্রতিটি দেশ এটি গ্রহন করে। এগুলোর মধ্যে হচ্ছে যেকোন ফ্লাইট দুটি গন্তব্যের মধ্যে থাকতে হবে। বিমান কর্মীদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম লাগাতে হবে এবং যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে।

এদিকে মি হল্যান্ড কায়ে বলেছেন ভেকসিনের জন্য ১২ থেকে ১৮মাস অপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান পরিচালনা করলে কমপক্ষে ১০ কর্মী চাকুরি হারাবে।
তিনি বিমান চলাচলে সরকারের অতিরিক্ত সহায়তা চেয়েছেন।