সাসেক্সের একটি ঘর থেকে ৪টি মৃতদেহ উদ্ধার

ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের উডম্যানকেনকোর্ট এর একটি ঘর থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক এবং দুইটি শিশু রয়েছে। গত রবিবার মৃত দেহের সাথে একটি কুকুরও উদ্ধার করে পুলিশ।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলছে। চ্যালেঞ্জিং সময়ে উক্ত পরিবারের সাথে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জেরি ওয়েস্টারম্যান।
এই ঘটনার পর থেকে উক্ত এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।