কয়েক ঘন্টার ব্যবধানে লন্ডনে আবার ছুরিকাঘাতে একজনকে হত্যা: আহত একাধিক

লন্ডন যেনো নাইফ ক্রাইমের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। গড়ে প্রায় প্রতিদিনই কোন না কোন এলাকায় নাইফ ক্রাইমের শিকার হচ্ছে এখানকার বাসিন্দারা। গতকাল শনিবার দিনের আলোতে পূর্ব লন্ডনের বো টিউব স্টেশনের কাছে ৪১ বছর বয়সী এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হন।
ওই ঘটনার কিছু সময় পর রাত সাড়ে ১০টার দিকে নর্থ লন্ডনের এনফিল্ডের হারফোর্ড রোডে ১৮ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে আততায়ীরা। এসময় নিহত যুবকের সাথে ১৭ ও ১৯ বছর বয়সী দুই জন যুবক ছিল । তারাও ওই ঘটনায় আহত হয়। তাদেরকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ওয়ানবাংলা নিউজ বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পারে ওই ঘটনায় স্কটল্যান্ড ইয়ার্ড কাউকে গ্রেফতার করতে পারেননি। প্রত্যক্ষদর্শী কেউ ওই ঘটনা দেখে থাকলে তাদেরকে জানানোর অনুরোধ জানিয়েছেন।
এদিকে ওই দিনই এনফিল্ডের এক্সেটার রোডে অন্য আরেকটি ঘটনায় ৩০ বছর বয়সী আরেক ব্যক্তিকে ছুড়িকাঘাতে আহত করে সন্ত্রাসীরা। ওই ঘটনায়ও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

LEAVE A REPLY