প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনে একাধিক সংশোধনী আনছে সরকার: লন্ডনে আইন মন্ত্রী

লন্ডনে অবস্থানরত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিছুল হক এমপি জানিয়েছেন প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনে একাধিক সংশোধনী আনছে সরকার। এতে করে প্রবাসীদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। তিনি বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মত নাগরিকত্ব আইন করা হচ্ছে। এতে প্রবাসীদের স্বার্থ রক্ষা করেই আইন পাশ করা হবে।  এই আইনের খসড়ায় আগে যা ছিল তার অনেকাংশই আপনাদের মতমতের ভিত্তিতে সংশোধন করা হয়েছে। তিনি রবিবার লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে প্রস্তাবিত নাগরিকত্ব আইন, ২০১৫-এর উপর এক মতবিনিময় সভায় প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে একথাগুলি বলেন।

LEAVE A REPLY