ব্রিকলেইন জামে মসজিদ কমিটি ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বেথনালগ্রীন এন্ড বো আসনের সাবেক এমপি রুশনারা আলী। শুক্রবার বাদ জুম্মা মসজিদের সেমিনারে হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, মসজিদ কমিটির সহ সভাপতি হরমুজ আলী, মো: ইলিয়াস, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরী, কমিউনিটি নেতা গোলাম মর্তুজা, ড. আব্দুল হান্নান, আসরুল হক, ব্যবসায়ী আজমল হোসেন, সাবেক কাউন্সিলার হেলাল আব্বাস, কমিউনিটি নেতা সানু মিয়া, হাজী সমুজ আলী, মজুমদার মিয়া, জুবায়ের আহমদ, আব্দুল মছব্বির, দুলু মিয়া, রশিদ আলী, আব্দুল বারী, মতবর আলী, মইনুল হোসেন, এলকাছ মিয়া, তারেক আহমদ প্রমুখ।






