লবণ বা সোডিয়াম ক্লোরাইড শরীরের জন্য একটি জরুরি যৌগ। সোডিয়াম স্নায়ু ও পেশির কাজের জন্য অপরিহার্য এবং শরীরের তরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। আবার প্রয়োজনের বেশি লবণ শরীরের জন্য ক্ষতিকর। এতে রক্তচাপ বাড়ে। হৃদ্যন্ত্র, ধমনি, কিডনি ও মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। অতিরিক্ত লবণ হৃদ্রোগ, স্ট্রোক, ডিমনেশিয়া বা স্মৃতিভ্রংশ এবং কিডনি রোগের কারণ হতে পারে।
গবেষকেরা বলেন, দৈনিক ৫ গ্রামের কম লবণ গ্রহণ রক্তচাপ এবং কার্ডিওভাসকুলার ডিজিজ, স্ট্রোক, করোনারি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। রান্না ও খাবারের সঙ্গে মেশানো কাঁচা—সবটা মিলিয়ে প্রাপ্তবয়স্কদের দিনে ৬ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। এই পরিমাণ লবণ প্রায় এক চা–চামচের সমান।






