ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংককে ১০ হাজার কম্বল প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পে মহাব্যবস্থাপক আ ফ ম আসাদুজ্জামান গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো: মোশাররফ হোসাইনের কাছ থেকে এ কম্বল গ্রহণ করেন। ব্যাংকের করপোরেট সোস্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান এ এইচ এম লতিফ উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক এ বছর শীতার্ত মানুষের জন্য এক লাখ ৫২ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী এ শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলছে। শীতবস্ত্রের মধ্যে রয়েছে ৫২ হাজার কম্বল, ৭৫ হাজার চাদর ও শিশুদের জন্য ২৫ হাজার সোয়েটার। ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় প্রতি বছর দেশব্যাপী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।






