মানবতার কল্যাণে দৌড়

মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আজ শুক্রবার সকালে ব্র্যাক ব্যাংক এক দৌড় (মিনি ম্যারাথন) প্রতিযোগিতার আয়োজন করে। দৌড় শেষে সংগৃহীত তহবিলের পুরো ৬৯ লাখ টাকা মানুষের কল্যাণে নিয়োজিত ৯টি প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে দেওয়া হয়।

রাজধানীর হাতিরঝিলে ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২০: কল্যাণের পথচলা’ শিরোনামে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১১ সাল থেকে প্রতি বছর ব্র্যাকের কর্মীরা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন।