লন্ডনে সিইসি নরুল হুদার বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাজ্য সফরে আসা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখিয়েছে যুক্তরাজ্য বিএনপি। গত ১০ ফেব্রুয়ারি লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের এক বৈঠকে সিইসি যোগ দিতে এলে সেখানে বাইরে বড় ধরণের বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীরা কে এম নুরুল হুদাকে ভোট ডাকাতির আসল কারিগর এবং অবৈধ শেখ হাসিনা সরকারের দোষর বলে স্লোগান দেন। যুক্তরাজ্য থেকে তাঁকে অবাঞ্চিত ঘোষণা করেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক এম কয়সর আহমদ এই বিক্ষোভে নেতৃত্ব দেন।