বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কার্লচারাল এসোসিয়েশন ক্যামব্রিজের নতুন কমিটি গঠন

ইংল্যান্ডের ক্যামব্রিজে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কার্লচারাল এসোসিয়েশন ক্যামব্রিজ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারী স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল হাই। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি শামীম আহমদ।