করোনাভাইরাসের হানা দেশে দেশে

নতুন করোনাভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে। উহান থেকে ভাইরাসটি চীনের বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু তা-ই নয়, বিশ্বের অন্যান্য দেশেও এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, চীনের বাইরে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স, কানাডা, জার্মানি ও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা গেছে।