ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির ইউ কে কর্যকরি কমিটির সভা অনুষ্টিত

সিলেটের ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির ইউকের নব নির্বাচিত ২০২০সেশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্টিত হয়েছে। গত ২৭ জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটির রেস্টুরেন্ট আয়োজিত সভায় সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি মুজিবুর রহমান। সাধারন সম্পাদক জাহাঙ্গীর খানের পরিচালনায় সভা’র শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন বদরুল ইসলাম রাজা।
সভায় ফেঞ্চুগঞ্জে কল্যান সমিতির উন্নয়নে বক্তারা তাদের পরামর্শ প্রদান করেন। বিশেষ করে ব্যাংক একাউন্ট হিসাব, অভিষেক অনুষ্টান, মাসিক চাঁদা নির্ধারণ ও সমিতি চ্যারেটি রেজিস্টার্ড করা বিষয়ে আলোচনা হয় ।
এসময় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি শাহ ফজলুর রব সুহেল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর খান, টেজারার মো: আলমগীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান,
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা, এনামুল হক চৌধুরী, নাজিম উদ্দিন ও শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক এনামুল হক রেকি, সহ ট্রেজারার বদরুল ইসলাম রাজা, জুবের আহমেদ, আবুল কালাম পিন্টু, মোহাম্মেদ জাহাঙ্গির পারভেজ, সৈয়দ পলাশ আহমদ, সৈয়দ শাহ নেওয়াজ , রাজামিয়া, হাফিজ সুমন , সায়বুর রহমান , মুরাদ চৌদ্দরী প্রমুখ।