রাশিয়ার দুর্গম দারগাভস গ্রামের কাছে বেশ কিছু মধ্যযুগীয় সমাধি রয়েছে। এলাকাটিকে ‘মৃতের শহর’ বলা হয়ে থাকে। প্রাচীন এই সমাধিস্থলে রয়েছে ঢালু ছাদের ৯৯টি সমাধিঘর। প্রতিটিতে রয়েছে একটি করে জানালা। আর প্রতিটি ঘরে শতাধিক মরদেহ। কিছু মরদেহ ভালোভাবে সংরক্ষিত।
এসব মরদেহের মাংস এখনো হাড়ের সঙ্গে লেগে রয়েছে। এসব সমাধিঘরে ১০ হাজারের বেশি মরদেহ রয়েছে। অনেক মৃত ব্যক্তিকে কাপড়চোপড়, মালিকানাধীন জিনিসপত্রসহ সমাধিতে রাখা হয়েছে।
জর্জিয়া সীমান্তের পরই অবস্থিত রহস্যময় এই সমাধিস্থল কবে নির্মিত, বিষয়টি এখনো ধারণামাত্র। তবে ইতিহাসবিদেরা ক্রমে এর ইতিহাস উন্মোচন করছেন।






