বিপিএল ফাইনালে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান

গত বিপিএলে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আইসিসিপ্রধান শশাঙ্ক মনোহর। বিশেষ অতিথির উপস্থিতি থাকছে এবার ফাইনালেও। বিপিএলের ফাইনাল দেখতে আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীই দেশটির ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। সে হিসেবে এবার বিপিএলের ফাইনালেও একজন ‘ওজনদার’ অতিথির উপস্থিতি থাকছে।