সিলেট-সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার ছাতক উপজেলার গৌবিন্দগঞ্জ বাজারের দিঘলী রামপুর গ্রামের একটি দুর্বৃক্ত ও সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন অত্র এলাকার বাসিন্দারা। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে খুন, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমিজমা দখল করছে। স্থানীয় মসজিদের মোয়াজ্জিন মাওলানা ইয়াকুব এই চক্রের হাতে গত ৬ নভেম্বর নির্মমভাবে নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।






