যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির সভায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি

ক্তরাজ্য বিএনপির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও কার্যকরী সভা গত ১০ ডিসেম্বর মঙ্গলবার লন্ডনের একটি কমিউনিটি হলে সম্পন্ন হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত প্রাণচঞ্চল পরিবেশে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি স্বাগত বক্তব্য প্রদান করেন। কার্যকরী কমিটির সভায় কার্যবিবরণী লিপিবদ্বসহ সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডক্টর এম মুজিবুর রহমান ও সহ-দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সেলিম আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মোসাদ্দিক আহমেদ।

LEAVE A REPLY