৪ লাখ টাকা মূল্যের শতীবস্ত্র বিতরন করবে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গত ১৩ জানুয়ারি সোমবার গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা ও কার্যকরী কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেলাল হোসেন। সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সাহেদের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি সোহেল আহমেদ বদরুল।