২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারিয়ে চমক দেখানো বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবার বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। উত্তর প্রদেশের আমেথি আসনে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার সঙ্গে তাঁর ভোটের ব্যবধান দেড় লাখের বেশি।
ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে কিশোরী লাল পেয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ২২৮ ভোট। অপর দিকে তাঁর প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি পেয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩২ ভোট। এ হিসাবে কিশোরী লাল ১ লাখ ৬৬ হাজার ২২ ভোট বেশি পেয়েছেন।






